
গাজীপুর: ১৯ জুন ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি পদে এম কাজল খান (এশিয়া বার্তা) এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুম রানা (সময়ের চিত্র) বিজয়ী হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন: কার্যকরী সভাপতি সালাউদ্দিন আহমেদ (চ্যানেল এস), সিনিয়র সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার (মাই টিভি) ও মাসুদ করিম (এশিয়া বার্তা)। যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ (দৈনিক প্রথম বুলেটিন), ইসমাইল হোসেন সাগর (দৈনিক ডাকবেলা), শাকিল আহমেদ (আনন্দ টেলিভিশন) ও নুরুজ্জামান শেখ (নিউজ ২১ বাংলা টিভি)। সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক কাজী শাহীন (দৈনিক তথ্যধারা)।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (এস টিভি ৫২), ধর্ম বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম (দৈনিক আজকের আলোকিত সকাল), মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুলতানা সরকার (দৈনিক মুক্ত বলাকা), শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রোকেয়া কেয়া (দৈনিক সোনালী খবর), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা রিনা বেগম (দৈনিক দিন প্রতিদিন), প্রচার সম্পাদক জাকারিয়া সিকদার (চ্যানেল এস), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুজাইবা হাসান (দৈনিক বর্তমান) এবং আন্তর্জাতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুর রহমান শান্ত (দৈনিক আজকের আলোকিত সকাল)। কার্যনির্বাহী সদস্য হয়েছেন তানজিলা ইসলাম (দৈনিক সোনালী খবর) ও মো. আল আমিন হোসেন (আনন্দ টেলিভিশন)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, "আমরা পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং গাজীপুরের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।" স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, নতুন এই নেতৃত্ব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.