রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করেছে ডিবি পুলিশ ।
রাজশাহী জেলা গোয়েন্দা (ডিব) পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রাম থেকে মাদককারবারি সুইটি বেগম (৩৪) কে আটক করে।
এ সময় ১৫০ পিস ইয়াবা ট্যাব উদ্ধার করে পুলিশ ।
আটককৃত সুইটি গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের ওসমান গণির স্ত্রী। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোদাগাড়ী থানার মাটিকাটা বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের সুইটি বেগম তার নিজ বাড়ির মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির ওই দল। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুইটি বেগমকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।
সুইটি বেগমের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সুইটি বেগম একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ৯টি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.