
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেশবপুর গ্রামের গোদাগাড়ী টু কাঁকনহাট রোডে ট্রাক্টর ও ব্যাটারি চালিত ইজি বাইক এর সংর্ঘষের ঘটনায় একজন নারী নিহত হয়েছে। আহত হয়েছে ইজিবাইক চলকসহ আরো ৫জন যাত্রী।
নিহত ওই নারীর নাম সাহিদা বেগম (৪০)। তিনি জয়রামপুর গ্রামের কবির উদ্দিনরে স্ত্রী।
আজ শনিবার দুপুরে ইটবাহী ট্রাক্টর ও ইজিবাইকের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে জয়রামপুর হতে গোদাগাড়ী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় ইজিবাইকে থাকা সাদিয়া বেগম ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় ইজিবাইকে থাকা চালকসহ আরো ৫জন যাত্রী আহত হন। আহতরা হলেন সিদ্দিকা (৭), মনিমুল, কবু ডাক্তার (৪০), শহিদুল (৫০), রবিউল (৩৮), আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, এ বিষয়ে একটি সড়ক পরিবহন আইনে মামলা মামলা করা হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.