
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-বগুড়াগামী যাত্রীবাহী “মোস্তারি পরিবহন” বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী দোলনা বেগম (৩৫), বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার আল হেলাল ওরফে দুলু খন্দকারের মেয়ে।
অভিযানটি পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা ও এসআই তাহসিনুর রহমান, সঙ্গীয় পুলিশ ফোর্সসহ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.