মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে পৌর শহরের চারমাথা মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মো. লালন মিয়া (১৯) এবং একই উপজেলার নাওভাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (১৯)।
গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা ও উপ-পরিদর্শক মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল চারমাথা মোড়ে সাগরিকা পরিবহনের বাস কাউন্টারের সামনে অভিযান চালায়। অভিযানে দুজনকে আটক করে তাদের শরীর তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুটি প্যাকেটে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.