
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাকলাইন গ্রামের বাবু মিয়ার ছেলে সাহারুল (৩৫) এবং আব্দুল লতিফের ছেলে সারোয়ার হোসেন (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
আটকের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.