এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর ৩৬ নং ওয়ার্ড গোসাইলডাঙ্গা ও নিমতলা ঈদ-এ-মিলাদুন্নবী(সঃ) উদযাপন পরিষদ-এর উদ্যোগে ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বর'২৩ ইং শনি, রবি ও সোমবার ৩ দিন ব্যাপী ১৫ তম আজিমুশশান নুরানী মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান অথিতি থাকবেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ আলহাজ্ব এম এ লতিফ, মাহফিল উদ্বোধন করবেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। প্রধান বক্তা থাকবেন বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর নারায়নগঞ্জের খাদেম আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মাঃ জিঃ আঃ), হাফেজ মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর'২৩ ইং বুধবার রাত ৮ টার সময় মাহফিল এন্তেজামেয়া কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান শেঠ, বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকত মন্নান, মা ও শিশু হাসপাতালের জয়েন ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিন।
বক্তাগন জানান, ৩ দিন ব্যাপী মাহফিলের প্রতিদিন প্রথম অধিবেশনে সকাল ১১ টা থেকে এলাকার আগ্রহী ছেলে মেয়েদের ফ্রি খৎনা, নাক কান ফোঁড়ানো হবে। আগ্রহীদেরকে যে কোন সময় মাহফিল এন্তেজামিয়া কমিটির কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে এবং এলাকার প্রত্যেককে ৩ দিন ব্যাপী মাহফিলের প্রত্যেক দিন মাহফিলে উপস্থিত থেকে দুনিয়া ও ়আখেরাতের কামিয়াবী হাসিলের সুযোগ গ্রহনের অনুরোধ জানানো হয়েছে। মাহফিলে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ মহিউদ্দিন আজিজী, নুর ়আহাম্মদ, মোহাঃ আব্দুর রহিম, নজরুল ইসলাম, মোহাঃ আমিন, মোহাঃ আব্দুল নুর, মোহাঃ আলম, ওমর ফারুখ, রেয়াজুল করিম, মোহাঃ হাজী আবু তাহের, দোস্ত মোহাম্মদ, আবুল হাশেম প্রমুখঃ
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.