কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
আবাদি ভুমিতে কৃষকদের চাষাবাদ নিশ্চিত করতে বৃহত্তর চলনবিল জুড়ে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ইন্দ্রাশন এলাকায় চলনবিলের এক অংশে এই কর্মসূচির উদ্বোধন করেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।
পরে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, চলনবিলে কৃষি ও কৃষককে বাঁচাতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি। বিলে জমে থাকা কচুরিপানা কৃষি পন্য নিয়ে চলাচলসহ বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে। পরীক্ষামুলকভাবে স্থানীয়ভাবে তৈরী প্রযুক্তির মাধ্যমে কচুরীপানা পরিস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। বিষয়টি ফলপ্রসু হলে বিষয়টি সরকার অবগত করে ব্যাপক পরিসরে পুরো চলনবিল কচুরীপানা মুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস বিভাগ, স্থানীয কৃষক সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.