মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বক্তারা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি: মারুফ আফজাল রাজন, উপজেলা নির্বাহী অফিসার (সদর), চাপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথিগণ: আলহাজ্ব মো: হাসানুল মবিন, সাবেক প্রধান শিক্ষক, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়।
ড. মো: কামরুল আহসান।
ড. মো: আব্দুল আউয়াল।
সভাপতিত্ব ও সঞ্চালনা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসলাম কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মারুফ আফজাল রাজন বলেন, "এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।" বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানসম্মত শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষার্থীরা তাদের বড় ভাই-বোনদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বিদায় জানায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.