
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়নে ভারত থেকে আসা ১০ কেজি হেরোইনসহ বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব -৫ সদস্যরা। আজ বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান হেরোইন উদ্ধার করে র্যাব। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম। তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদর জাইরা মোরল এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী র্যাব -৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সিও লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান,আজ বৃহস্পতিবার ভোরে হেরোইনের একটি বড় চালান রুস্তম আলী নামের এক ব্যক্তির মাধ্যমে গ্রেপ্তার ধুলু মিয়ার কাছে এসে পৌছাঁয়।
এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানায় বাড়ীর পেছনের বাঁশ বাগানের মাটির গর্তে পুতে রাখা প্লাষ্টিকের ড্রামে হেরোইন লুকিয়ে রাখা আছে। পরে র্যাব সেখান থেকে হেরোইনগুলো জব্দ করে এবং মমিনুলের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলু মিয়াকে গ্রেপ্তার করে । বাবা ছেলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে দাবি করেছে র্যাব।
এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার আরো বলেন, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তার মধ্যে এই চালান ছিলো সবচেয়ে বড়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.