
নিজস্ব প্রতিবেদক,
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৬ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। তিনিও সেখানে চিকিৎসা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, বিএনপি মহাসচিব বেশ কিছুদিন ধরে ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লকসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার নিয়মিত ফলোআপ চিকিৎসা চলে। চিকিৎসকের আগে থেকে নেওয়া শিডিউল অনুযায়ী আজ তিনি দেশ ছেড়েছেন।
দলীয় সূত্র আরও জানায়, চিকিৎসা শেষে আগামী এক সপ্তাহ পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।
দীর্ঘদিন কারাবাস ও রাজনৈতিক কর্মব্যস্ততার কারণে তার শারীরিক অবস্থার ওপর চাপ পড়ায় চিকিৎসকদের পরামর্শে এই সফর বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৬ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। তিনিও সেখানে চিকিৎসা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, বিএনপি মহাসচিব বেশ কিছুদিন ধরে ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লকসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার নিয়মিত ফলোআপ চিকিৎসা চলে। চিকিৎসকের আগে থেকে নেওয়া শিডিউল অনুযায়ী আজ তিনি দেশ ছেড়েছেন।
দলীয় সূত্র আরও জানায়, চিকিৎসা শেষে আগামী এক সপ্তাহ পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।
দীর্ঘদিন কারাবাস ও রাজনৈতিক কর্মব্যস্ততার কারণে তার শারীরিক অবস্থার ওপর চাপ পড়ায় চিকিৎসকদের পরামর্শে এই সফর বলে জানা গেছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.