জেলা সংবাদদাতা নোয়াখালী।
নোয়াখালী চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্স এর ৫ম তলায় ফুড ও চাইনিজ রেস্টুরেন্ট ভেঙ্গে মোবাইল মার্কেট করা ও বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের দোকান মালিক সমিতির অফিসে সমিতির সভাপতি আব্দু্ল ওহাব (কচি) এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সেক্রেটারি মিজানুর রহমান।
তিনি কমপ্লেক্সের মূল প্ল্যান এর বিপরীতে দোকান বরাদ্দ এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, যেহেতু মূল প্ল্যান পঞ্চম তলা পরিকল্পনা থাকলেও বাস্তবে ষষ্ঠ তলা মার্কেট করাতে প্রত্যেক দোকানের পরিবর্তিত পরিস্থিতি উক্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা জরুরি তিনি মন্তব্য করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি জহির উদ্দিন বাবর, ব্যবসায় সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ, দেকানদার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.