সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী
নোয়াখালীর চৌমুহনী পৌরবাসীর সাথে নবনিযুক্ত নোয়াখালী জেলা প্রসাশক খন্দকার ইসতিয়াক আহমেদ এর সাথে ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে চৌমুহনী পাবলিক হল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগমগঞ্জের নানা সমস্যা, জটিলতা, মাদক, চাদাবাজ, যানযট, হকার, ময়লা আবর্জনা, সিএনজি, বাস ও অন্যান্য যানবাহনের স্টান্ড, খালের জলাবদ্ধতা, বানিজ্যিক শহর চৌমুহনীর নানা অনিয়ম সম্পর্কে প্রশ্ন তুলে ধরা হয় এবং এর থেকে উত্তরনের জন্য জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ সমস্যা গুলো থেকে করনীয় ও সমাধানের বিভিন্ন আশ্বাস প্রদান করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন,
বেগমগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আসাদুজ্জামান, উপজেলা প্রোকৌশলী অফিসার মো. হাফিজুল হক, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন অফিসার আহমেদ উল্লাহ সবুজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল,
পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন,পৌর জামায়াতের আমীর মোঃ জসিম উদ্দিন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সম্বনয়কবৃন্দ, উপজেলা ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন অফিসার, সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, নানান স্তরের সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.