সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকাল থেকে সাধারন শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়। এসময় ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর দুটি মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীরা।
শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মী জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী শনিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে ওই চন্দ্রা এলাকায় কালিয়াকৈর পৌর কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের বৈঠক হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচী ‘শোক মিছিল’ পালন করতে ওই এলাকায় অবস্থান করে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক পুলিশ সাড়িবদ্ধ ভাবে ওই এলাকায় যাত্রী ছাউনির সামনে অবস্থান করে। সাধারন শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সরকার বিরোধী ও ভুয়া ভুয়া বলে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর দুটি মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দিনব্যাপী চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীরা। তবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীদের দাবী, ছাত্রদের গুলি করা হত্যাকারীদের বিচার করতে হবে, অন্যথায় সরকারকে পদত্যাগ করতে হবে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির জানান, সকালে চন্দ্রা দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের সঙ্গে নেতাকর্মীদের বৈঠক হওয়ার কথা ছিল। এছাড়াও আওয়ামী লীগের শোক মিছিল হওয়ার কথাছিল। কিন্তু কেন্দ্রীয়ভাবে ভাবে শোক মিছিল বাতিল করা হয়। এছাড়া মন্ত্রীও ঢাকায় ব্যস্ত থাকায় তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার সকল কর্মসূচী বাতিল করা হয়। কর্মসূচী বাতিল করার বিষয়টি না জেনে অনেকেই চন্দ্রা দলীয় কার্যালয়ে চলে গিয়েছিল।
এব্যাপারে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় সকাল সাড়ে ১১টা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, আমরা সর্বোচ্চ ধৈর্য্যশীলতার সঙ্গে অবস্থান করেছি। যানমালের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখছি। তবে শিক্ষার্থী মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
তাং ০৩-০৮-২০২৪
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.