মোতাহার হোসেন স্টাফ রিপোর্টা
তোষামোদির রাজনীতি বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজিরবিহীন ও বৈপ্লবিক সিদ্ধান্ত!
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় আরও একটি দারুণ ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারি কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং বিমানবন্দরের দীর্ঘদিনের প্রটোকল-সংস্কৃতি বা 'তেলবাজি' বন্ধ করতে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন।
এখন থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে বিশাল শোডাউন বা নেতাকর্মীদের ভিড় জমানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে বিদায় ও অভ্যর্থনার সময় বিমানবন্দরে মাত্র ৪ জন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন।
এই চারজন হলেন:
১. মন্ত্রিসভার জ্যেষ্ঠতম ১ জন মন্ত্রী,
২. জাতীয় সংসদের চিফ হুইপ,
৩. মন্ত্রিপরিষদ সচিব এবং
৪. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
কেন এই সিদ্ধান্ত?
এতদিন আমরা দেখেছি, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বা স্বাগত জানাতে কয়েক ডজন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বিমানবন্দরে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো। এর ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা ভেঙে পড়ত। শুধু তাই নয়, ভিআইপি মুভমেন্টের অজুহাতে সাধারণ মানুষকে সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো, যা চরম জনভোগান্তি তৈরি করত।
অনেকেই মনে করছেন, তারেক রহমান এই সিদ্ধান্তের মাধ্যমে তোষামোদির রাজনীতি বা 'তেল দেয়া'র সংস্কৃতি চিরতরে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে কেবল রাষ্টীয় শৃঙ্খলা ফিরবে না, বরং প্রটোকলের নামে অহেতুক রাষ্ট্রীয় ব্যয়ও অনেকটা কমে আসবে।
প্রধানমন্ত্রী কেবল মৌখিকভাবেই এই নির্দেশ দেননি, বরং প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি বাধ্যতামূলক করেছেন। প্রশাসনের উচ্চপর্যায়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এই 'ব্যতিক্রমী' উদ্য
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.