
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
জয়পুরহাটের পাঁববিবি থানাধীন পলাশগড় এলাকায় অভিযান চালিয়ে ১০৫০ লিটার বাংলা মদসহ ২ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পলাশগড় এলাকার শ্রী রুবেল দাসের স্ত্রী শ্রীমতি পূর্ণিমা দাস (৩২) ও রাম সৌরভের ছেলে জয়কৃষ্ণ রবি দাস (৫২)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত
১১টায় উক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল জানতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পলাশগড় এলাকা আটক মাদক কারবারিদের নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য উৎপাদন করে বিক্রি হচ্ছে। এমন সংবাদে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে উক্ত স্থান হতে ১০৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শ্রীমতি পূর্নিমা রানী ও জয়কৃষ্ণ রবি দাসকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, পূর্ণিমা রানী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পলাশগড় এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী পূর্ণিমা রানী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলা মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে উৎপাদন করতঃ উৎপাদনকৃত বাংলা মদ সংরক্ষণ করে রবি দাস এর সহযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করত।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.