হাফিজুর রহমান (বিশেষ প্রতিনিধি)যশোর
আজ যশোর জেলায় কেশবপুর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করে সদর ইউনিয়ন পরিষদ।
সকাল দশটায় র্যালিটি শুরু হয়।র্যালিতে অংশ গ্রহণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদ সদস্য গ্রাম পুলিশ সচিবসহ পরিষদের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়।পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন আমাদের সমাজে এখনও অনেক মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে অনীহা দেখা যায়।তাই ইউনিয়ন পরিষদের উচিত। জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে সবাইকে জনসচেতনতা তৈরি করা।কারণ জন্ম ও মৃত্যু নিবন্ধন দেশে সুশাসনে সহযোগিতা করতে পারে।এই জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে সকল গ্রাম পুলিশরা ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিয়ে ভুমিকা রাখতে পারে বলে জানান।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা সচিব সহ সকল কর্মকর্তা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.