
অনুসন্ধানী প্রতিবেদক, রংপুর বিভাগঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোতোয়ালি থানা যুব বিভাগ, রংপুর মহানগর শাখার উদ্যোগে ১৭ রমজান বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ইসলামী ফাউন্ডেশন এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের রংপুর মহানগর আমির
উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল সহ আরো অনেকে।
কোতোয়ালি থানা কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা যুব বিভাগের সভাপতি ইমন সরকার।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.