
ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ এর অন্তর্ভুক্ত কবি সাহিত্যিকের দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ " কাব্যকাঞ্চন " এর মোড়ক উন্মোচিত হলো শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) জামালপুরের সরিষাবাড়িতে । টাঙ্গাইল এবং জামালপুরর কবিদের সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন "ঝিনাই বৈরান সাহিত্য পরিষদ" এর কবি সাহিত্যিকদের যৌথ কাব্যগ্রন্থে ১৯ জন কবির কবিতা স্থান পেয়েছে ।" কাব্যকাঞ্চন " সম্পাদনা করেছেন "ঝিনাই বৈরান সাহিত্য পরিষদ" এর সাধারণ সম্পাদক কবি মোঃ রাজিবুর রহমান । শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার আরামনগর বাজারে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সরিষাবাড়ির অস্থায়ী কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ঝিনাই বৈরান সাহিত্য পরিষদর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া এর সভাপতিত্বে "কাব্যকাঞ্চন" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে টাঙ্গাইল এবং জামালপুরের কবি সাহিত্যিকগন উপস্থিত ছিলেন । কবি মোঃ রাজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মোঃ মাহমুদুল হক (দুলাল) । অনুষ্ঠানে সাহিত্য আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠের সুযোগ রাখায় এতে অংশ গ্রহণ করেন কবি নিম্মর্ল চন্দ্র সাহা (দুলাল), কবি বিশ্বজিত কুমার দাস, কবি মোঃ রফিকুল ইসলাম,কবি মোঃ ওমর আলী, কবি মোঃ আনিছুর রহমান, কবি আবু সাইদ দেলোয়ার, কবি মুসফিকুর রহমান (রাজু সরকার), কবি জিয়া ইব্রাহিম, কবি মোছাঃ শামসুন্নাহার রুবাইয়া, কবি জাহানারা কুলসুম, কবি বিউটি পারভীন, কবি জীবন মাহমুদ শক্তি, কবি তরিকুল ইসলাম পলাশ এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান । সাহিত্য আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠ শেষে অনুষ্ঠানে উপস্থিত গুনীজন, কবি সাহিত্যিক এবং সাংবাদিকদের নিয়ে যৌথ কাব্য গ্রন্থ " কাব্যকাঞ্চন " এর মোড়ক উন্মোচন করেন ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি কবি মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া । বইটিতে টাঙ্গাইল-জামালপুরের ১৯ জন কবির কবি পরিচিতি সহ ১৬৫ টা কবিতা স্থান পেয়েছে ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.