
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে জুলাই যোদ্ধাদের সঙ্গে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায় কালিয়াকৈর পৌরসভার হলরুমে এ সভার আয়োজন করে গাজীপুর জেলা জুলাই যোদ্ধা সংসদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান। তিনি জুলাই যোদ্ধাদের অবদান স্মরণ করে বলেন, তাদের ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
গাজীপুর জেলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিলা আক্তার লতা ও মান্নান মিয়া। এছাড়াও সভায় বক্তব্য দেন মোঃ হাসান, মোঃ শরিফুল ইসলাম শরীফ, আবেদ গাজী, আফজাল হোসেন, মোসলেম উদ্দিন, রানা হোসেন, হাবিবুর রহমান হাবিব ও সাব্বির হোসেনসহ প্রায় ২০০ জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় বক্তারা জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকার, ভবিষ্যৎ প্রত্যাশা এবং গাজীপুর অঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.