
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুইটি অভিযানে মোট ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৮.৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করে। পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও একই দিনে দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকায় অপর এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কোড্ডা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ আরও ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা: ১। মাহবুব (২১), পিতা- মৃত হাছেন আলী, মাতা- ফাতেমা, ২। কাইয়ুম (২২), পিতা- আলী আকবর, মাতা- নাহারা বেগম, ৩। ইমন (২৪), পিতা- মৃত তাজুল ইসলাম, মাতা- পুষ্পা বেগম, উভয়ের সাং- কালিপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ। ৪। মোঃ রাজু মিয়া (২৭), পিতা- হেলাল মিয়া, মাতা- শাহারা বেগম, ৫। স্বপন মিয়া (২১), পিতা- ইউনুস মিয়া, মাতা- পাখি বেগম
উভয়ের সাং- বগাবাড়ী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.