
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ কার্যালয়ের পক্ষে হতে আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল । শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মু:হাসান রেজা, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল,ও সুলতানুল আরিফিন সহকারী প্রকৌশলী মো: এজাজুল আলম, উপ-সহকারী প্রকৌশলী এ.কে.এম আনোয়ার হোসেন, হিসাবরক্ষক আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.