
বরুন সিংহ
হেড অফ ক্রাইম
# জাতীয় দৈনিক ডাকবেলাঃ
গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কাজী নাহিদ রসুল মহোদয় গত বৃহস্পতিবার সাঘাটা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। তন্মধ্যে কচুয়া উচ্চ বিদ্যালয়, হলদিয়া ইউনিয়ন পরিষদ, জুমারবাড়ী ইউনিয়ন ভূমি অফিস সহ সাঘাটা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিস কক্ষের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন।
উদ্বোধন কালীন সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সুশান্ত কুমার মাহাতো, উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী,
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার, জুমার বাড়ি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহবুবর রহমান এবং দাফতরিক সহায়তা কর্মকর্তাবৃন্দ ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.