শিক্ষার জন্য এসো, সেবার জন্য যাও" এই প্রতিপাদকে সামনে রেখে আজ বুধবার (২৫/১২/২০২৪ ইং) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী আল-হেরা কিন্ডার গার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব, মোঃ আব্দুল গফুর আরো উপস্থিত ছিলেন, জনাব, মোছাঃ শাহজিদা হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব, ডাঃ কে.এম কুতুব উদ্দিন, সভাপতি, অত্র প্রতিষ্ঠান ও সাবেক চেয়ারম্যান, ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ। সঞ্চালনায় ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ: কে.এম দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার জনাব ফজলে এলাহী বলেন 'উত্তরাঞ্চলের বিভিন্ন গুণগতমান ও পরিবেশগত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে আল- হেরা কিন্ডার গার্টেন অন্যতম বলে আমি মনে করি' এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের পাশাপাশি ব্যবহার আচার-আচরণ যেন ভাল হয়। তিনি আরো বলেন এলাকায় মাদক দূর করতে হলে প্রশাসনিক নজর ছাড়াও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি পরিবারের সন্তানদের সঠিক জ্ঞান দান করা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.