
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
ঝিনাইগাতীর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতীর সদস্যরা নিয়মিত ওই নারীর বিষয়ে খোঁজ নিচ্ছে ৷ আপাততো তাকে খাবার ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। তার পরিচয় জানতে চাইলে শুধু নিজের নাম (রুমা) বাদে আর কিছুই বলতে পারে না ৷ স্বেচ্ছাসেবীরা এরইমধ্যে ফেসবুকে রুমার ছবিসহ পরিচয় জানতে চেয়ে পোস্ট করেছেন। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যেই তার পরিবারের খোঁজ পাওয়া যাবে ।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা বলেন, নারীটি অজ্ঞাত ও মানসিক প্রতিবন্ধী। যেহেতু হাসপাতাল চত্বরে থাকেন তাই আমরা তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। বিষয়টি জেলা হাসপাতালের ওসিসি ডিপার্টমেন্টকে ও জানিয়েছি।
এদিকে শেরপুর জেলা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) জেলা কর্মকর্তা অমিত শাহরিয়ার বাপ্পী বলেন আমরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছ থেকে ওই নারীর সম্পর্কে জানতে পারি। ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। যেহেতু আমরা অসহায় নারীদের নিয়ে কাজ করি আমাদের পক্ষ থেকে ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব। কিন্তৱ শেরপুরে যেহেতু সেইফ হোম নেই, তাই তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। এরইমধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার কাছে খাবার ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। শাহরিয়ার বাপ্পী, ঝিনাইগাতীর সেচেছাসেবী সংগঠন, ভয়েস অব ঝিনাইগাতী এর সকল সদস্যদের কে ধন্যবাদ জানিয়েছেন৷ এবং তাদের কে সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন ৷
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.