
স্টাফ রিপোর্টার, আব্দুল্লাহ্
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল -১ (মধুপুর ধনবাড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেলেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন । বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন । সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.