
কে এম বিপ্লব স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
এ সময় ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আনুমানিক ‘রাত ৩ টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা মুখী অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল। পুলিশ জানিয়েছে, রাত ৩ টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে
স্টেশন সূত্রে জানা যায়, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতায় বাইরে ছিল।
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়াও আরও একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি
কে এম বিপ্লব
বাসাইল টাঙ্গাইল
মোবাইল ০১৬৭২৯৯৬৫৫৭
তারিখ ১৬/১১/২০২৩ ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.