
বিশেষ প্রতিনিধি -ইমাম হাসান সোহান
আলোচনা, কেককাটা, কবিতা আবৃত্তি, গান,নৃত্য, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য পদর্শনী সহ নানা আয়োজনে ঢাকায় উদযাপিত হলো দৈনিক পত্রিকা পাতার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী । শুক্রবার ৫ ডিসেম্বর গুলিস্তান কাপ্তান বাজার খন্দকার কনভেনশন সেন্টারে দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার গ্রুপের স্বাধিকারী খন্দকার রুহুল আমীন (সিআইপি) , দৈনিক পত্রিকা পাতার সম্পাদক মোঃ সোহেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার একেএম নাজমুল হজ রুবেল, কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং দেশ বাংলা প্রকাশন এর প্রকাশক ও সম্পাদক আর. মুজিব, মডেল ও অভিনেত্রী অনিক রহমান অবনি, জাতীয় আবৃত্তি শিল্পী ও উপস্থাপক আরিফ আহমেদ, রাধুনি রান্নাঘর এর সিইও মোঃ শাহীন ইকবাল রঙ্গন, মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের স্বাধিকারী দেলোয়াারা ইব্রাহিম ফকির, শৈল্পিক স্বাদ এর সত্বাধিকারী তাসলিমা আক্তার কনিকা, চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সুলতানা ডালিয়া প্রমুখ । বাংলাদেশ উদ্যোগতা ফোরাম এর সাধারণ সম্পাদক হাসিনা আনছের এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সঙ্গীত শিল্পী কামাল ভূইয়া, সঙ্গীত শিল্পী ফারজানা নূর, কবি সাংবাদিক ও সংগঠক ইমাম হাসান সোহান সহ অনেকেই ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.