স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে নতুন বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় নারী শ্রমিক নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাস চাপায় নিহত মোছা: বিলকিছ আক্তারের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। সে ভবানীপুর এলাকায় এলাকার ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকুরী করত।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় মোছা; বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.