স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বসে যাত্রী ও পথচারীদের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।
আজ (১৯ অক্টোবর) শনিবার দুপুরে দিকে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন পুলিশ সুপার সিমা রানী সরকারের নেতৃত্বে মাওনা চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে সাথে ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব মোরশেদ, এসআই ইসহাক মিয়া, এসআই ইসমাইল হোসেনসহ পুলিশ ফোর্স।
হাইওয়ে পুলিশ গাজীপুর পুলিশ সুপার সিমারাণী সরকার জানান, মাওনা চৌরাস্তা একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। বহু লোকের বসবাবাস এখানে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেন দখল করে অবৈধ ভাবে দোকান বসিয়ে পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় হাইওয়ে পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মাওনা হাইওয়ের পুলিশের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.