
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরার তালায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েব মুন্না।
শনিবার(১৯অক্টোম্বর)বিকালে তালা উপশহরে লিফলেট বিতরণ করেন।এসময় তিনি বলেন,৩১দফা বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা ভিত্তিক লিফলেট বিতরণের কার্যক্রমের অংশ হিসাবে আজ সাতক্ষীরা তালা উপজেলায় লিফলেট বিতরণ করছি।তিনি বলেন নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের মাঠে রাখা সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ডে ব্যাস্ত রাখা দলকে সুসংগঠিত রাখা আমাদের মূল লক্ষ্য।কোথাও কোন অপরাধ বরদাস্ত করা হবে না।সৎ কাজ ও জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে।বিগত ১৫বছরে আওয়ামীলীগের দুঃশাসন হামলা-মামলার পরও জনগণের ভালবাসায় টিকে আছে এই দল।
এই সময় সাতক্ষীরা জেলা যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা,হাফিজুর রহমান মুকুল,তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু,যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব আবুল কালাম,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃহাফিজুর রহমান,তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপনসহ তালা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের বিভিন্ন ইউনিটের,নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.