হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি)
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১(তালা,কলারোয়া)আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব,সাতক্ষীরা তালায় জলাবদ্ধ সাড়ে চারশ পরিবারে ত্রাণ সমগ্রী বিতরণ করেন।
তেঁতুলিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে সাড়ে চারশত পরিবারে চাল,ডাল,তেল,পেঁয়াজ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব প্রধান উপদেষ্টার উদ্যেশ্যে বলেন,জনগণের দাবি পূরণ করে দ্রুত সংস্কার করে ভোটের তারিখ ঘোষণা করুন।দেশের ১৮কোটি মানুষ তাদের ভোট পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই।এই দেশের সাধারণ মানুষ ১৫বছর ধরে তাদের ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে।এই দেশের মানুষ ভোট দিতে চাই।দ্রুত ভোটের ব্যাবস্থা করুন।
তিনি বলেন অতিবৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এই এলাকায় বোরো ধান চাষের অনিশ্চিতা দেখা দিয়েছে।তাই আগামি ১মাসের মধ্যো এই সব এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
শনিবার (২৬ই অক্টোবর)দুপুরে তেঁতুলিয়া ইউনিয়নের দাওয়ানীপাড়া ঈদগাহ মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভাপতি আবুল হোসেনের সভাপত্বিতে ও উপজেলা বিএনটির যুগ্ন আহবায়ক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিকুল ইসলাম,সহ-সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়াজান আলী মোড়ল,উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান,আব্দুল মান্নান মিঠু,সাইদুর রহমান সাঈদ প্রমুখ।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্যাহ,মোস্তফা মহসিন মিন্টু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম,উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান সহ উপজেলা ও স্থানীয় বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.