হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
তৃণমূল বিএনপির মূল চালিকা শক্তি উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি তারা। বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন আর মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা।
তিনি আরো বলেন, মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সকলে মিলে মিশে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের মন জয় করতে আমাদের কাজ করে যেতে হবে। তারেক রহমান মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নিশ্বাস নিতে পারতাম না। ৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। এর মানে এই না যে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমাদের মানুষের কাছে যেতে হবে। ভালবাসা দিয়ে মানুষের ভোট আদায় করতে হবে। নির্দলীয় সরকার একটি নিরপক্ষ ভোট দিবে। সেই ভোটে আমাদের জয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। গত শনিবার সন্ধ্যায় সাতবাড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত ওই ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠান ও কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে সাতবাড়িয়া বাজারে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। এছাড়া সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমূখসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.