সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে তের বছরের কিশোরী ঘরের চৌকাঠের সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে সাথি আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনাতলা জিএম পল্লী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সাথি আক্তার স্থানীয় দিনমজুর আলমগীরের মেয়ে। জানা যায়, মঙ্গলবার দুপুরের আলমগীর নদীতে মাছ ধরতে এবং তার স্ত্রী চাকুরীতে ডিউটি করতে যান তাদের মেয়ে সাথি আক্তার কে বাড়িতে রেখে । দুপুরে বাড়িতে গিয়ে বসতঘরের দিকে তাকিয়েই দেখতে পান ঘরের চৌকাঠের সাথে সাথি আক্তার গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওইসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ও এলাকাবাসী ছুটে আসেন। পরে খবর পেয়ে ফুলবাড়ীয়া থানার এস আই মোঃ সুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ইনচার্জ এস আই মোঃ সুরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে সাথি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় এখনো কেউ বাদি হয়নি । ডাক বেলার প্রতিনিধির সাথে সাথি আক্তার এর পিতা মোঃ আলমগীর হোসেন এর নিকট কথা হলে সে বলেন তার মেয় মাঝে মাঝে নিজের হাত দিয়ে নিজেই গলা চেপে ধরতেন তার মানসিক সমস্যা রয়েছে বলে জানায়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.