
মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মাণবাড়িয়া) প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য উপহার হিসেবে বাংলাদেশের সুস্বাদু আম্রপালি ও হাড়িভাঙ্গা সুস্বাদু আম পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুব) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে আমগুলো আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আমের সবগুলোই আম্রপলি ও হাঁড়িভাঙ্গা ।
আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যানে করে পাঠানো আমগুলো দুপুরে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। পরে কাস্টম ক্লিয়ারিংস অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের দায়িত্বে থাকা শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্বাবধানে আম ভর্তি পিক-আপ আখাউড়া সীমান্তপথে আগরতলা পৌঁছায়। পরবর্তীতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও তার রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমগুলো পৌঁছে দেবেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.