
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মণীষা আহমেদের
সভাপতিত্ব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আ:রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এস,এম,সোহান, জন স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রুহুল আলম তালুকদার, সমাজ সেবা অফিসার কামরুজ্জামান,সুজন সুশাসনের জন্য নাগরিক শ্রীবরদী উপজেলা কমিটির সভাপতি,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন ও সাংবাদিক বৃন্দ ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “যুবসমাজ হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নের নেতৃত্ব দেবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য গরু মোটাতাজাকরণের এবং মৎস্য চাষের জন্য চেক প্রদান করা হয় ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.