সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । বুধবার সকালে উপজেলার চাবাগান কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এন.পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দুঃখী মানুষের কথা বলব, মানুষের জন্যই মাঠে নেমেছি ,রাজপথে ছিলাম রাজপথে থাকব যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে । তিনি আরো বলেন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার চিৎকিসা নিয়ে স্বৈরাচারি সরকারের সাবেক প্রধান মন্ত্রি শেখ হাসিন কটুক্তি করেন স্বৈরাচারি শেখ হাসিনা খুবই অহংকার করেন অহংকার প্রতনের মুল । তিনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকলের নিকট তার নেত্রীর সুস্থ্যতা কামনা দোয়া করার কথা বলেন । তিনি নিজের উপার্জন দিয়ে দুস্থ , অসহায় ও শীতার্ত মানুষের জন্য কম্বল ও শীতবস্ত্র এবং আগামী সামনে ঈদের সময় যেন নতুন বস্ত্র প্রদান করতে পারেন তার জন্য জন্মভ‚মির সকলের নিকট দোয়া চান। বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, ও বোয়ালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার এর সার্বিক তত্ত¡াবধানে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদ, এডভোকেট মোঃ রফিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল, এডভোকেট মোঃ আবুল বক্কর সিদ্দিকী ,যুগ্ম আহবায়ক গাজীপুর সদর উপজেলা বিএনপি এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ রায়হান মোক্তার, আশরাফুল আলম, বোয়ালী ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি কাজী আবেদ হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া সরকার জনি, মোঃ রাশেদুল হাসান, মোঃ শিহাব রহমানসহ অন্যান্যরা। পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় এবং দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.