
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর দূর্গাপুর থানার চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামী রেজাউল(৪৮) র্যাবের যৌথ অভিযানে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রেজাউল রাজশাহীর দূর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের
মৃতঃ বেরাজ মন্ডলের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, জমি নিয়ে মামলার বাদী আবুল কাশেম এর সঙ্গে একই গ্রামের আসামি আবু সালে বাবুদের সাথে দীর্ঘদিনের বিবাদ ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪/০৫/২০২৫ ইং সকাল সাড়ে ৭টার সময় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন হোজা অনন্তপুর গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে আসামিদের সহিত বাদীর কথা কাটাকাটি হয়। একই তারিখ সন্ধ্যা পৌনে ৭টার সময় উক্ত কথা কাটাকাটির জের ধরে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন হোজা অনন্তপুর গ্রামস্থ বাদীর বসতবাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে আসামিগণ হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র সহ সজ্জিত হয়ে বাদীর ছেলে হাসিবুরসহ আরো অনেকের উপর হামলা করে। আসামিগণ এলোপেথারি ভাবে বাদীর ছেলে, চাচাতো ভাই, ভাতিজা সহ অনেকের উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিগণ উক্ত স্থান হতে চলে যায়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে ভর্তি করে। ভিকটিম হাসিবুর এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একই তারিখ রাত্রি সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিম হাসিবুর’কে মৃত ঘোষণা করেন।
চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা আবুল কাশেম (৬৬) বাদী হয়ে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ১৮ জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩, তারিখ ১৫/০৫/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।
উল্লেখিত মামলার প্রেক্ষিতে আসামীদের ’ কে গ্রেফতারের অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র্যাব-৪, মিরপুর ১ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৬ মে ২০২৫ তারিখ রাত পৌনে একটায় রাজধানীর মিরপুর থানাধীন জোনাকী রোড আহমদনগর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ২ নং এজাহার নামীয় আসামী রেজাউল হককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.