
ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভার আওতাধীন জুয়ার আসর থেকে ৪ জন জুয়ারী কে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)-২ ।
১৭ জানুয়ারী রোজ বুধবার রাত ১১ টার সময় দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভা এলাকাধীন চুনিয়াপাড়া গ্ৰামের ১নং আসামি মোঃ হেলাল উদ্দিনের টিনের ছাপড়া ঘর থেকে তাদের আটক করা হয়।
আটক কৃত আসামীরা হলেন যারা -মোঃ হেলাল উদ্দিন (৪৫), পিতা মোঃ আব্দুল হাকিম,গ্ৰাম পূর্ব চুনিয়াপাড়া, দেওয়ানগঞ্জ পৌরসভা, মোঃ আঁকা মিয়া (৪৫), পিতা মৃত তছরি উদ্দিন । মোঃ ফারুক হোসেন (৫০), পিতা মৃত জসিজল হক খোকা। উভয়ের গ্ৰাম উত্তর কালিকাপুর। মোঃ আফাজ শেখ (৪৯),গ্ৰাম চর কালিকাপুর,সবার সর্ব দেওয়ানগঞ্জ পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, জামালপুর। জুয়ারীদের কাজ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করে উদ্ধার করা হয়।
জামালপুর গোয়েন্দা পুলিশ ডিবি ২ এর উপপরিদর্শক (এসআই) আবু শরীফ বলেন ওই দেওয়ানগঞ্জ পৌরসভার এলাকার একটি ঘরে জুয়ার আসর বসানো হয়েছে, তাঁরপর (এস.আই) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করে, এবং এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভা এলাকাধীন পূর্ব চুনিয়াপাড়া গ্ৰাম থেকে ৪ জুয়ারীকে আটক করেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ শাখা ডিবি -২।
জামালপুর গোয়েন্দা পুলিশ শাখা ডিবি-২এর চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান যে, আটক ৪ জুয়ারীকে ১৮ জানুয়ারী জুয়ার আইনে সংশ্লিষ্ট মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.