
ইয়াছির আরাফাত
জেলা প্রতিনিধি জামালপুরঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে অপহরণের দুই দিন পর নুসরাত জাহান হাবিবা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর বেপারী পাড়া থেকে শিশুটির বাড়ির কাছের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১ নং ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শিশু হাবিবা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারী পাড়া গ্রামের মোঃ আশরাফুল ইসলাম ও হিরা বেগম দম্পতির মেয়ে।
নিহত শিশুটির পরিবারের সদস্যদের তথ্যের বরাত দিয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, “গত শনিবার সকাল ১০টার দিকে হাবিবা বাড়ি থেকে তার বাবার সাথে এটিটি দোকানে যায় , তার বাবা তাকে কিছু খরচাপাতি কিনে বাড়িতে পাঠিয়ে দেয়। পথে একটি দোকানে সহপাঠীরা কিছু কিনতে দাঁড়ালে হাবিবা একাই বাড়ির উদ্দেশে রওনা হয়"।
“হাবিবার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা হিরা বেগম মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন।
অনেক খোঁজাখুঁজির পর গত ১০ তারিখ নিহতের বাবা আশরাফুল বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়রির সূত্র ধরে দেওয়ানগঞ্জ থানা পুলিশের একাধিক ইউনিট হাবিবাকে উদ্ধারকাজে নামে। আজ সোমবার দুপুরে বাড়ির পাশে রাস্তার কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার হয়”।
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, “মেয়েটিকে জীবিত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। এখন হাবিবার লাশ তার বাড়ির কাছ থেকেই উদ্ধার করে জামালপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য রুবেল নামের একজনকে আটক করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.