রহিদুল ইসলাম, রাজশাহীঃ
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষককে আটক করেছে বিজিবি।
দুপুরে সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত ওই হিসাব রক্ষের নাম নিজামুল হোদা, তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক পদে কর্মরত রয়েছেন।
এসময় ওই কর্মকর্তা কাছ থেকে বিজিবি নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটকৃত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি থেকে বাঁচতেই দেশ ত্যাগে চেষ্টা করলে তাকে বিজিবি আটক করে।
তিনি আরো বলেন, আটকৃত ওই কর্মকর্তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.