রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়েছে। আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সম্মিলিত নারী সমাজ রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেছেন, বর্তমান সরকার নারীর সামগ্রিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। নারীর উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। ভোটের দিক দিয়ে বিবেচনা করলে দেশের অর্ধেক নারী ভোটার। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ ও সম্মিলিত নারী সমাজ রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীন, আইন সহায়তা কেন্দ্র রাজশাহীর সভাপতি দিল সিতারা চুন্নি, নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর সভাপতি সাবিহা সুলতানা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, পরিবর্তন রাজশাহীর সভাপতি রাশেদ রিপন ও রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা পারভীন সাগরিকা প্রমুখ।
রহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাজশাহী
#০১৭১৮৪২১৩১৭
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.