
মো. মনোয়ারুল ইসলাম,গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম আবারও পিতৃত্বের আনন্দে ভাসছেন। গতকাল (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সাইক জেনারেল হাসপাতালে তাঁর দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম হয়।
নবজাতক ও তার মা দুজনেই বর্তমানে সুস্থ আছেন। পরিবারের এই খুশির মুহূর্তে ওসি বুলবুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাঁদের পরিবারকে সুখ ও শান্তিতে রাখেন।
এ বিষয়ে ওসি বুলবুল ইসলাম বলেন, "আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি আবারও পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ আছে—এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সন্তানকে নেককার বান্দা হিসেবে গড়ে তুলতে পারি।"
পুলিশ প্রশাসনের সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অনেকেই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মহান আল্লাহ তাঁকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন এবং তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করুন—আমীন।
মো. মনোয়ারুল ইসলাম
গোবিন্দগঞ্জ গাইবান্ধা ।
01940-146154
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.