
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে বেগম মতিয়া চৌধুরী ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় ৷ অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী আবারও সংসদ উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সংসদে সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
এর আগে বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদে নব- নির্বাচিত সংসদ সদস্যদরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য সংসদ সদস্যদের শপথের আগে বিধি অনুযায়ী নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই নিজের শপথ নেন। এরপর বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। বেলা ১২টায় জাতীয় পার্টি ও অন্যদল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। নিয়ম অনুযায়ী শপথ গ্রহণের পরই নব-নির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করবেন।
আইন অনুযায়ী সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারির ভোটে সংসদের ২৯৮ আসনের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন সদস্য। জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.