
মোঃ রনি ব্যুরো প্রধান ঢাকা
টাঙ্গাইলের ধনবাড়ী বাসষ্ট্যান্ডে মুরগির ডিম বাজার থেকে চল্লিশ টাকা হালি কিনে এনে শুধু মাত্র একটু গরম পানিতে সিদ্ধ করেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে । পথচারীরা প্রতিটি সিদ্ধ ডিম পনের টাকা হিসেব করে খাওয়ার পর দোকান দারেরা ডিম প্রতি বিশ টাকা আদায় করছে। এতে শীতের সময় সিদ্ধ ডিম খাওয়ার ইচ্ছা থাকলেও অস্বাভাবিক মূল্যের জন্য মানুষ বঞ্চিত হচ্ছে । সন্ধ্যায় বাসষ্ট্যান্ডের সব কয়েকটি দোকান ঘুরে একই চিত্র দেখা গেছে ।
অথচ ধনবাড়ীর অন্যান্য এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে রাস্তার ধারে বা টং ঘরে চা বা পিঠার দোকানে সিদ্ধ ডিম ১৫ টাকা পিচ বা ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে । দশ টাকার ডিম সিদ্ধ করে ১৫ টাকা বিক্রি করলেও চার/পাঁচ টাকা লাভ হয় । সারাদিন একশত ডিম বিক্রি করলেই চার/পাঁচ শত টাকা পকেটে উঠে যায় স্বাভাবিক। কিন্তু দশ টাকার ডিম সিদ্ধ করলেই বিশ টাকা বা ৮০ টাকা হালি বিক্রি করাটা অন্যায় । এ বিষয়ে ধনবাড়ী বাসষ্ট্যান্ডে পথচারীরা অসন্তোষ প্রকাশ করেছেন । বিষয়টা তুচ্ছ মনে হলেও অন্যায়টা বড় যা আমলে আনা দরকার বলে মনে করেন অনেকেই ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.