মোঃ মোস্তফা শাহরিয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি :দিন যতই ঘুনিয়ে যাচ্ছে শীতের তীব্রতা ততটাই শক্তিশালী হয়ে দাঁড়াচ্ছে আজ ৯ জনুয়ারি সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
জানুয়ারির শুরুতে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও এক দিনের ব্যবধানে ৬ দশমিক ৪ ডিগ্রি কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে বুধবার নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পরের দিন বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও দিনভর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।
সূর্য পশ্চিম দিকে গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীতের তীব্রতা । একই সঙ্গে বয়ে চলে হিমেল বাতাস।
গত কয়েক দিন ধরে দিনের তাপমাত্রা বেড়ে গরম ও রাতে তাপমাত্রা কমে কনকনে শীত অনুভূত হচ্ছে। এর ফলে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষকে।
এর আগে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালে বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ে।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
তিনি আরও বলেন, ‘তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এ ছাড়াও ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।
‘তাপমাত্রা আরও নিচের দিকে নেমে যেতে পারে। আগামী কয়েক দিন এই রকমই থাকবে।’
০৯.০১.২৫
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.