
সরকার মাজহারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের নবগঠিত বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিল চেয়ে বিএনপির বিক্ষোভদ্ধ কর্মীদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে বাদপড়া দুর্দিনের ত্যাগী বিক্ষোভদ্ধ নেতারা উপজেলার বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করেন।
নবগঠিত কমিটি বাতিল চেয়ে বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজমের সভাপতিত্বে ও ইঊনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অরুন প্রসাদ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মোঃ শফিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয়, উপজেলা বিএনপির যুবদল নেতা হাসনাত আব্দুল্লাহ রায়হান,বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব রহমান, উপজেলা জাসাসের সদস্য মজিবুর রহমান, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রৃবৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.