শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি
অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ ( শ্রীবরদি-ঝিনাইগাতী ) আসনে নৌকা প্রতিক নির্বাচন করে জয় লাভ করেন এ.ডি.এম শহিদুল ইসলাম৷ শহিদুল ইসলাম তাঁর নিকটম প্রতিদন্ডি আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম কে ৫৭ হাজার ৭১৮ ভোটে পরাজিত করেছেন। শহিদুল ইসলাম কে অভিনন্দন জানাতে সর্বস্তরের মানুষ তাঁর বাড়িতে উপস্থিত হয়৷
ঐ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীবরদি উপজেলাধীন ৩নং কাকিলাকুড়া ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব হামিদুল্লাহ তালুকদার,সাবেক ভারপাপ্ত চেয়ারম্যান জনাব নেফাজ উদ্দিন,ইউনিয়ন আওমী লীগ এর সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ নোবেল,ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ,২নং ওয়াড এর মেম্বার শামিম আহম্মেদ জুয়েল,বিশিষ্ট ব্যাবসায়ী রফিকুল ইসলাম ( বঙ্গু ) ইউনিয়ন যুবলীগ এর সাধারন সম্পাদক জুয়েল রান ও ইউনিয়ন সেচ্ছা সেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন ৷
এ ছাড়া ছাত্র,কৃষক,শ্রমিক,যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন৷ উপস্থিত জনতা শহিদুল ইসলাম কে ফুল ,ফুলের তোড়া, এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়৷ শহিদুল ইসলাম তার আবেগি কন্ঠে বলেন আপনাদের ভালোবাসা ও ভোটের বিনিময়ে আজ আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি৷ আমি আপনাদের এই ভালোবাসার অমর্যাদা কখনোই করবো না৷
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.