
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ট্রাস্টিবোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন শামা ওবায়েদ। তিনি অধ্যাপক রাশেদা খালেকের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান হয়েছেন শোভন ইসলাম। তিনি প্রফেসর ড. ফারজানা নিক্কনের স্থলাভিষিক্ত হলেন।
এনবিআইইউ’র নতুন চেয়ারম্যান শামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ফরিদপুর বিভাগ) ও আন্তর্জাতিক সর্ম্পক বিষয়ক কমিটির সদস্য। শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএস ডিগ্রী এবং ইউনিভার্সিটি অব ফিনিক্স থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্টের ফার্স্ট ইউনিয়ন ব্যাংকের সাবেক কম্পিউটার বিজ্ঞানী।
কো-চেয়ারম্যান শোভন ইসলাম যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে বিএস ও এমএস ডিগ্রী এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও/ম্যানেজিং ডিরেক্টর। শোভন ইসলাম বিজিএমইএ এর স্ট্যান্ডিং কমিটির (প্রেস এন্ড পাবলিকেশন) চেয়ারম্যান। তিনি ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের টেক্সাস ইন্সট্রমেন্ট, হিউলেট প্যাকার্ড, মাইক্রোসফ্টটে কর্মরত ছিলেন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক ভাইস প্রেসিডেন্ট, চিফ ফাংশনাল আর্কিটেক্ট, এইচপি ল্যাবের চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। #
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.