মোঃমিরাজ হোসেন নলছিটি(ঝালকাঠি):
ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.রিয়াজুল ইসলাম সবুজ নিহত হয়েছেন। উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে গতবুধবার রাতে এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোটরসাইকেল আরোহী মো.রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলার চরআইচা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মোঃ আচমত আলী মৃধা।
স্থানীয়রা জানায়, বুধবার(২৭সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে কাঠের ঘর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী রিয়াজুল ইসলাম সবুজ গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শেবাচিমে নেয়ার পর মৃত্যুবরন করেন। এসময় সিনএনজিতে থাকা তিন যাত্রীও আহত হয়েছেন।
নিহত রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলা চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বরিশাল জেলা বিএনপির সদস্য পদে ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার নামাজে জানাজা বৃহস্পতিবার যোহরবাদ অনুষ্ঠিত থাকবে।
নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল ইসলাম নামের একজন বরিশাল জেলার বাসিন্দা নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনাণুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। দূর্ঘটনার শিকার মোটরসাইকেল ও সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.